ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

এনসিপি হারিয়ে যাবে, অনেকে দেশেও থাকতে পারবে না: নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এনসিপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও আচরণে এমন ধারণা পাওয়া যাচ্ছে যেন তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।

তিনি বলেন এমন অবস্থা চলতে থাকলে এনসিপি হারিয়ে যাবে, অনেকে দেশেও থাকতে পারবে না।

তিনি মনে করেন, তাদের অবস্থান দেখে মনে হয় যেন অন্যদের মন্ত্রী হওয়ার আশায় লাইনে দাঁড়াতে হবে।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, গ্রামীণ প্রবাদে যেমন বলা হয়—অল্প পানির মাছ হঠাৎ গভীর পানিতে পড়লে বিভ্রান্ত হয়ে যায়, এনসিপির কিছু নেতার অবস্থাও এখন তেমন।

আবার কেউ কেউ সামান্য প্রভাব বা সুবিধা পেলে তা প্রদর্শনের প্রতিযোগিতায় নেমে পড়েন।

তিনি বলেন, এনসিপির কিছু অংশ নেতৃত্ব ধরে রাখার স্বার্থে গণ অধিকার পরিষদের সঙ্গে ঐক্য চায় না। অথচ অতীতে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে তাদের নেতৃত্ব একসঙ্গে কাজ করেছে।

অসুস্থতা সত্ত্বেও সাম্প্রতিক ঐক্য আলোচনা সভায় অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে নুরুল হক নুর বলেন, অনেক শীর্ষ নেতা উপলব্ধি করছেন—যদি তরুণ প্রজন্ম এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে পুরনো রাজনৈতিক ধারা আবারও প্রাধান্য পাবে, যা নতুন প্রজন্মের জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, “যদি ঐক্য গড়ে ওঠে, সেটা শুধু আমাদের দলের জন্য নয়—দেশের রাজনীতির জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। গণ অধিকার পরিষদ এ বিষয়ে সম্পূর্ণ ইতিবাচক মনোভাব রাখে।”

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

এনসিপি হারিয়ে যাবে, অনেকে দেশেও থাকতে পারবে না: নুরুল হক নুর

আপডেট সময় ০২:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫