ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিনই গণভোট সম্ভব, নো হাঙ্কিপাঙ্কি: তাহের

বাংলাদেশে এখন একদিনে যে চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিনই গণভোট সম্ভব। নো হাঙ্কিপাঙ্কি। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, চলতি মাসে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়ার আগে রাজধানীর পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা সরকারের চালাকি বুঝি। প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেব না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই।

মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে এখন একদিনে যে চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিনই গণভোট সম্ভব এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নো হাঙ্কিপাঙ্কি। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সরকারকে বলব, চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করে গণভোট আয়োজন করুন।

রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে৷ আমরা যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য কমিটি গঠন করেছি৷ বিএনপির কাছে আহ্বান জানাবো আপনারাও আলোচনায় উদ্যোগী হন বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিনই গণভোট সম্ভব, নো হাঙ্কিপাঙ্কি: তাহের

আপডেট সময় ০১:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫