ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
মানবতাবিরোধী অপরাধ মামলা

ইনুর বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন দাবি আইনজীবী

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশন কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেনি বলে দাবি করেছেন আইনজীবী।

রবিবার (৩০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-২ এ চার্জগঠনের রিভিউ শুনানিতে এ দাবি করেন ইনুর আইনজীবী।

এর বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ আনা উচিত।

জুলাই-আগস্ট আন্দোলন দমনে কুষ্টিয়ার ছয়জনকে হত্যায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়। এর আগে গত ২৩ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে টেলিভিশনের টকশো অনুষ্ঠানে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননায় প্রসিকিউশনের অভিযোগের শুনানি হবে আজ।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

মানবতাবিরোধী অপরাধ মামলা

ইনুর বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন দাবি আইনজীবী

আপডেট সময় ১২:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫