ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট পড়েছে ৬৩ দশমিক ২৫ শতাংশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
তিনি জানান, এই কেন্দ্রে শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দেন।
এদিন, সকাল ৮টায় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।
এর আগে দুপুরের পর টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধের খবর ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রার্থী ও ভোটারদের কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট 










