ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকার দিতে হবে না, আমরাই নিষেধাজ্ঞা দেব: মান্না

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • 69

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নিষেধাজ্ঞা যদি ঠিকমতো হয়, তাহলে শুধু সেনাপ্রধান খাবেন না, তৎকালীন রাষ্ট্রপতিও খাবেন, এখনকার এবং তখনকার যে প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রীও খাবেন। অপেক্ষা করেন, আমেরিকার নিষেধাজ্ঞা দিতে হবে না, আমরাই আপনাকে স্যাংশন দেব। সেই পথ তৈরি হচ্ছে, সেই পথে মানুষ এখন যাচ্ছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীর মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

আরও নিষেধাজ্ঞা আসছে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার সমস্যায় আছে। তার তৈরি সেনাবাহিনী প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। দুর্নীতির কারণে দিয়েছে। দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের, দুর্নীতির মাধ্যমে খুনের আসামি ভাইকে জেল থেকে মুক্ত করে দিয়েছে। সেই আদেশে রাষ্ট্রপতির সই করতে হয়েছে।
 
তিনি বলেন, এ সরকার সবখানে দুর্বল। জনগণ বলেছিল, পাঁচ বছর টিকে থাকবে। কিন্তু পাঁচ বছর টেকার কোনো কারণ নেই। যেদিন একসঙ্গে রাস্তায় নামবেন, ঠিকমতো নামবেন, সেই দিন ঘণ্টা বেজে যাবে। সব পেশার মানুষ জেগে গেছে, জাগছে। আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন। 

জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য দেন।

জনপ্রিয় সংবাদ

আমেরিকার দিতে হবে না, আমরাই নিষেধাজ্ঞা দেব: মান্না

আপডেট সময় ১১:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪