ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

আগের এক লাখ টাকার চাঁদা এখন ৫ লাখ টাকা দিতে হচ্ছে: ফখরুল

দেশের কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’- এর প্রকাশ ও আলোচনা বিষয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয় এজন্য সময় লাগবে। তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হোসেন জিল্লুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

আগের এক লাখ টাকার চাঁদা এখন ৫ লাখ টাকা দিতে হচ্ছে: ফখরুল

আপডেট সময় ০৪:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫