ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

সালমানের নবরাত্রির স্মৃতিতে কেবল ঐশ্বরিয়া

বিনোদন প্রতিবেদক ॥ সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অপূর্ণ প্রেম নিয়ে বলিউডে এখনও চর্চা রয়েছে। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির ক্যুটিংয়ের মধ্য দিয়ে হয় তাদের মন দেয়া-নেয়ার শুরু হলেও সেই সম্পর্ক স্থায়ী হয়নি। তবুও বিভিন্ন প্রসঙ্গে উঠে আসে এই জুটির কথা। নবরাত্রির প্রসঙ্গ আসলেও সালমানের ‘হাম দিল কে চুকে সানাম’ ছবির কথাই মনে পড়ে যায়। আর এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের মুহূর্ত।  এক পুরোনো সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, তার কাছে জীবনের নবরাত্রির সেরা স্মৃতি কোনটি? নবরাত্রির মুহূর্ত বলতেই তার মনে পড়ে যায় সেই ছবির গান ‘ঢোলি তারো’র কথা। এই গানে সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের রসায়ন আজও দর্শককে মুগ্ধ করে। সালমান সেই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার কাছে নবরাত্রির সবচেয়ে বড় স্মৃতি হল ‘হাম দিল কে চুকে সানাম’ ছবির গান ‘ঢোলি তারো’।’ ১৯৯৯ সালে সঞ্জয় লীলা ভানসালির এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেম। ছবিটি বক্স অফিসেও সাড়া ফেলেছিল। কিন্তু নিজেদের মধ্যে বনিবনার অভাবে ২০০১ সালেই ভেঙে যায় তাদের সম্পর্ক। ২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান, আরাধ্যা বচ্চন। তবে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, তাদের সম্পর্কে চিড় ধরেছে। অন্য দিকে সালমান ও তার পরে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কারও সঙ্গেই সংসার পাতেননি। বর্তমানে তিনি আসন্ন ছবি ‘সিকন্দর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

সালমানের নবরাত্রির স্মৃতিতে কেবল ঐশ্বরিয়া

আপডেট সময় ০৮:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪