ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

প্রেমিকার কাছে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়ায় দিলেন হৃতিক রোশন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 57

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। বিশেষ করে অভিনেত্রী ও সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই দুজনকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। প্রায় তিন বছর ধরে প্রেম করছেন তারা। এবার নতুন আলোচনায় তারা।

হিন্দুস্টান টাইমস থেকে জানা মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত হৃতিক রোশনের সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন সাবা আজাদ। ‘মান্নাত অ্যাপার্টমেন্ট’-এর ১৫ তলায় অবস্থিত এ ফ্ল্যাটটির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। তিন কামরার এই ফ্ল্যাটে রয়েছে সমুদ্রের দিকে খোলা বারান্দা, আধুনিক সাজসজ্জা ও সর্বাধুনিক সুযোগ-সুবিধা।

শুধু সম্পর্কের কারণে বিনামূল্যে থাকার সুযোগ না দিয়ে, সাবাকে নিয়মিত ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছেন হৃতিক। জানা গেছে, মাসে প্রায় ৭৫ হাজার রুপি বা ১ লাখ ৪ হাজার টাকার বেশি ভাড়া দেবেন তিনি। যদিও ওই এলাকার একই ধরণের ফ্ল্যাটের ভাড়া গড়ে দুই লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ বাজারমূল্যের তুলনায় অনেক কম খরচে সাবাকে এই ফ্ল্যাট দিয়েছেন হৃতিক।

হৃতিক ও সাবার সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনার মূল বিষয় ছিল বয়সের পার্থক্য। সম্প্রতি ৫০ বছরে পা দিয়েছেন হৃতিক রোশন, অন্যদিকে সাবা আজাদের বয়স ৩৮। তাদের সম্পর্ক প্রকাশ্যে আসার পর সাবা রাতারাতি সংবাদ শিরোনামে উঠে আসেন। যদিও এর প্রভাব তার ক্যারিয়ারে নানাভাবে পড়েছে। সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত। তিনি সফদর হাশমির ভাইঝি এবং ছোটবেলা থেকেই জননাট্যমঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। তবুও হৃতিকের প্রেমিকা হওয়ার পর তাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিছু কাজ হাতছাড়া হলেও, সাবা জানিয়েছেন তিনি এসব পরিস্থিতি মোকাবিলা করতে শিখেছেন। তার ভাষায় “এই কয়েক বছরে নিজের গায়ের চামড়া মোটা করে নিয়েছি।”

এবার প্রেমিকার হাতে নিজের বিলাসবহুল ফ্ল্যাট তুলে দিয়ে হৃতিক যেন এক প্রকার সম্পর্কের দৃঢ়তাই প্রকাশ করলেন। শুধু প্রেম নয়, দায়িত্বশীলতার সঙ্গেও সাবার পাশে থাকার বার্তা দিলেন তিনি। বলিউডে এমন সম্পর্কের গল্প নতুন নয়, তবে তারকাদের ব্যক্তিগত জীবনের এই ধরনের পদক্ষেপই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয় বহুগুণ। এখন দেখার বিষয়—হৃতিক-সাবার এই সম্পর্ক আগামী দিনে কোন দিকে এগোয়।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

প্রেমিকার কাছে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়ায় দিলেন হৃতিক রোশন

আপডেট সময় ১২:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫