ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

অভিনেতা মুকুল দেব মারা গেছেন

ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান অভিনেতা মনোজ বাজপায়ী।

শুক্রবার (২৩ মে) রাতে দিল্লিতে মৃত্যু হয় তার। মনোজের মতোই রাহুলের এক বান্ধু অভিনেত্রী দীপশিখা নাগপালও সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি অভিনেতার একটি পুরনো ছবি-সহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “রিপ”। তিনি লেখেন, ‘মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হল? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।

অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

অভিনেতা মুকুল দেব মারা গেছেন

আপডেট সময় ০৩:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫