ডেইলী পোষ্ট:
বাংলাদেশ ইট প্রস্তুততকারী মালিক সমিতির দু’বছরের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পতে নির্বাচিত হয়েছেন ফিরোজ হায়দার খান এবং বিনাপ্রতিদ্ব¦ন্দ্বীতায় মহাসচিব নির্বাচিত হয়েছেন মোনায়েম খান। আর সিনিয়র যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার কৃতি সন্তান নুরুজ্জামান হাবলু মোল্লা। বুধবার রাজধানী ঢাকায় ভিক্টোরিয়া কনভেনশন হলে সমিতির এক ৫৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুর রাজ্জাক।
এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দ এই শিল্পকে এগিয়ে নিতে সকলকে নিয়ে কাজ করতে চান তারা। একই সাথে নেতৃবৃন্দ বেশ কিছু সমস্যা এবং সংকটের কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ বলেন বাস্তব সম্মত বেশ কিছু দাবী রয়েছে। সেই দাবীগুলো যদি আগামী ৩মাসের মধ্যে পরিপূর্ণভাবে সংশোধণ না করা হয় এবং লাইসেন্স সংশোধন না করে তাহলে আগামীতে ইট বিক্রয় এবং ইট প্রস্তুত ও বন্ধের হুঁশিয়ারী দেন তারা।
এবিষয়ে বাংলাদেশ ইট প্রস্তুততকারী মালিক সমিতির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম-মহাসচিব নুরুজ্জামান হাবলু মোল্লা জানান দু’বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে আগামী ২বছরের জন্য আমাকে নির্বাচিত করায় সমিতির সকল সদস্যের প্রতি চিরকৃতজ্ঞ। একই সাথে বাংলাদেশ ইট প্র¯‘তকারী মালিকদের স্বার্থ এবং অধিকার আদায়ে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কুষ্টিয়া অফিস:
টপ নিউজ :
হাবলু মোল্লা বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির যুগ্ম-মহাসচিব নির্বাচিত
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- 226
জনপ্রিয় সংবাদ















