ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১২৭ নগরীর মধ্যে ‘অস্বাস্থ্যকর’ বাতাসে সপ্তম ঢাকা

বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই তালিকায় দীর্ঘ দিন মেগা সিটি ঢাকাও। তারই ধারাবাহিকতায় সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান সপ্তম।

রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আইকিউএয়ারের ঢাকার গড় বায়ুমান ১৫২। এই মান জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে, একই সময়ে ২৯২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ২৩৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর কলকাতা, ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের মুম্বাই শহরের স্কোর ১৫৮।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

জনপ্রিয় সংবাদ

১২৭ নগরীর মধ্যে ‘অস্বাস্থ্যকর’ বাতাসে সপ্তম ঢাকা

আপডেট সময় ০২:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫