ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

হামজা চৌধুরীদের অনুশীলন দেখভালের দায়িত্বে মিলন হাসান

  • ঢাকা অফিস
  • আপডেট সময় ০৯:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 131

মিলন হাসান স্বপ্নভূমি ফুটবল একাডেমির স্বপ্নদ্রষ্টা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রত্যন্ত এলাকা কয়া গ্রামের সন্তান নিজ জেলার ফুটবলকে অন্যন্য উচ্চতায় নিয়ে যাবার অভিপ্রায়েই প্রতিষ্ঠা করেছেন স্বপ্নভূমি ফুটবল একাডেমি। তবে এবার নতুন পরিচয়ে পরিচিত তিনি। অনেকেরই অজানা থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির মেম্বর নির্বাচিত হয়েছেন তিনি। দেশের সামগ্রিক ফুটবলের জন্য কাজ করার দায়িত্ব কাঁধে পড়েছে তাঁর মত অদম্য ফুটবল প্রেমীদের।

বুধবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জ থেকে বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা হামজা চৌধুরী আর জামাল ভূঁইয়ারা যখন অনুশীলনের জন্য মাঠে প্রবেশ কছিলেন তখন একে অপরের সাথে করমর্দন করতে দেখা গেছে মিলন হাসানকে। এমন দৃশ্য দেখা গেলে কৌতুহল হয় কেন এবং কীভাবে তারকা ফুটবলার হামজা চৌধুরী সমিতদের সাথে মিলনের এমন সাক্ষাত? ততক্ষণে জানাগেল মিলন হাসান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটির সদস্য মনোনীত হয়েছেন অতি সম্প্রতি। এমন সংবাদে তাঁর নিজ জেলা কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়। তাদের মতে তাঁর নিজ জেলা কয়ায় স্বপ্নভূমি ফুটবল একাডেমির হাত ধরে যেভাবে খেলোয়াড় তৈরীর দায়িত্ব কাঁধে নিয়েছেন তেমনি দেশের ফুটবলকেও অনেক দুর এগিয়ে নিতে সক্ষম হবেন।

এবিষয়ে জানতে চাওয়া হয় মিলন হাসানের কাছে। তিনি জানান ফুটবলের প্রতি ছোটবেলা থেকেই দুর্বলতা। সেই কারনেই নিজ জেলা কুষ্টিয়ার কয়ায় স্বপ্নভূমি নামে একটি ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেছি। ফুটবলের প্রতি দুর্বলতার কারনেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাকে ফেডারেশনের কম্পিটিশন কমিটির সদস্য করেছে। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আর হামজা চৌধুরীদের সাথে সাক্ষাত প্রসঙ্গে তিনি বলেন বৃহস্পতিবার বাংলাদেশ-হংকংয়ের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাকে তাঁদের দেখভালের দায়িত্ব দেয়। সেই ছবিই হয়ত দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

হামজা চৌধুরীদের অনুশীলন দেখভালের দায়িত্বে মিলন হাসান

আপডেট সময় ০৯:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫