ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, বিলাসবহুল ৬ গাড়ি উদ্ধার

‎‎রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এই অভিযান শুরু করে যৌথ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

‎ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

‎গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি ছিল। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

‎এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলো জানিয়েছে যৌথ বাহিনী।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তার আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, বিলাসবহুল ৬ গাড়ি উদ্ধার

আপডেট সময় ০৩:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫