ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তি

সেই পুলিশ সদস্য ফারজুল সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় জুলাই নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে ফারজুল ইসলাম রনি নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এর আগে গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ট্রাফিকে কর্মরত পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করেন। এরপর ফেসবুকে বিষয়টি দেখতে পেয়ে সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রনিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

ঘটনার দিন রাতেই তাঁর ছুটি বাতিল করে তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে এক ফেসবুক পোস্টে ফারজুল দাবি করেন, তাঁর ব্যবহৃত অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। পুলিশের ভাষ্য, ছুটিতে গিয়ে ওই পোস্ট দেন ফারজুল।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাঁকে ক্লোজড করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ এরপর থেকে তিনি কাজে ফেরেননি, রয়েছেন আত্মগোপনে।

ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটূক্তি

সেই পুলিশ সদস্য ফারজুল সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৪:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫