ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

সিনেমার পরিচালককে পেটালেন নায়িকা

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • 133

 এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। মুক্তির পর পাঁচ সিনেমার এক সিনেমার পরিচালকের সঙ্গে প্রযোজক-নায়িকার তুমুল দ্বন্দ্ব বাধে।

কালবেলার হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, সিনেমার পরিচালককে বেদম পেটাচ্ছেন ওই নায়িকা। পরিচালককেও বেশ উত্তেজিত দেখা যায়। পাশে থাকা এক ব্যক্তি নায়িকাকে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু নায়িকা হাত-পা ছুড়ে পরিচালককে মেরেই চলেছেন। এ যেন সিনেমার আড়ালে আরেক সিনেমা!

সেদিন কী হয়েছিল, কেন এমন অপ্রীতিকর ঘটনা, বিষয়টি নিয়ে নায়িকাকে প্রশ্ন করা মাত্রই তিনি ওপাশ থেকে মোবাইল ফোনের লাইন কেটে দেন। বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী নন সিনেমাটির প্রযোজনাসংশ্লিষ্ট কেউই।

জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছেন ওই পরিচালক। যে বাজেটের কথা নির্মাণের সময় বলা হয়েছিল, সিনেমা শেষ করতে তার দ্বিগুণ খরচ হয়েছে। এ ছাড়া ঈদে নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। নির্মাণের পর প্রযোজককে শুধু ঘুরিয়েছেন ওই পরিচালক। শুধু তাই নয়, প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের সেটি দেননি। একের পর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন লগ্নিকারকরা।

অন্যদিকে নায়িকার ক্ষোভ হলো তাকে যেভাবে সিনেমাটি নির্মাণ নিয়ে বলা হয়েছিল, তার বিন্দুমাত্র ছোঁয়াও পাননি। দুর্বল নির্মাণ, এডিটিং ও হল না পাওয়ায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পিটিয়েছেন পরিচালককে। ওই সময় নাকি সিনেমাটির প্রযোজনা সংস্থার সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। সবার অভিযোগের তীর ছিল পরিচালকের দিকেই। ঘটনার সময় পরিচালকও বোঝানোর চেষ্টা করেন লগ্নির টাকা কীভাবে উঠে আসবে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। নায়িকা ভরা বৈঠকে পরিচালককে চড়-থাপ্পড়, কিল-ঘুসি মারতে থাকেন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

সিনেমার পরিচালককে পেটালেন নায়িকা

আপডেট সময় ১২:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪