ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
চেক জালিয়াতি মামলা

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার

চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত শামসুদ্দোহার নিজ রিসোর্ট থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শামসুদ্দোহা বিভিন্ন আর্থিক লেনদেনে চেক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রবিবার দুপুরে তার রিসোর্টে অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল। তবে এবার সরাসরি চেক জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

চেক জালিয়াতি মামলা

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার

আপডেট সময় ০৪:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫