ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ক্যাম্পাস শাটডাউনের হুঁশিয়ারি

সাজিদ হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে না পারলে ক্যাম্পাস শাটডাউনের হুঁশিয়ারি দেন।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

মিছিলে ক্যাম্পাসে সক্রীয় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা চাই সাজিদের হত্যাকারীকে চিহ্নিত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক৷ প্রয়োজনে পিবিআই, সিআইডি বা সরকারের উচ্চপদস্থ তদন্ত সংস্থাগুলো দিয়ে তদন্ত করতে হবে। যদি সুষ্ঠু বিচার না পাওয়া যায় আমরা ক্যাম্পাস শাটডাউন করতে বাধ্য হবো। আর যেন কোনো সাজিদ প্রাণ না হারায় তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থী ও শিবির নেতা মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই সাজিদকে যারা নির্মমভাবে হত্যা করেছে, সাজিদের মায়ের চোখের কান্না ঝরিয়েছে অতিদ্রুত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা সাজিদ হত্যার বিচার এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা পর্যন্ত মাঠ ছাড়বো না।

শিক্ষার্থী ও ছাত্রদল নেতা নূর উদ্দিন বলেন, সাজিদের হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ১৭ তারিখ থেকে আমরা রাজপথে ছিলাম। যদি পিবিআই কিংবা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই হত্যাকারীদের ধরা না হয়, তাহলে ক্যাম্পাসকে শাটডাউন করে দেয়া হবে। আমাদের প্রশাসন বারবার আশ্বস্ত করেছে যে তারা কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা এখনো তদন্তের রিপোর্ট পাইনি। এখনো সাজিদের হত্যাকারী কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চায়, প্রশাসনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাজিদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।

জেরিন তাসনিম পুষ্প বলেন, ‘আমাদের বলতে আর কোনো দ্বিধা নেই, আর কোনো প্রশ্ন নেই যে সাজিদকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই প্রশাসন যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে না পারে, এই প্রশাসন একটি পঙ্গু প্রশাসন হিসেবে নিজেদেরকে প্রমাণ করবে। আমরা চাই পিবিআই-কে সুষ্ঠু তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হোক। প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করতে হবে। প্রশাসন এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করে নি। আমরা প্রশাসনের আর কোনো তালবাহানা দেখতে চাই না।’

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে সাজিদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর রহস্য উদঘাটনে পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষের পক্ষ থেকে পৃথক দুই কমিটি করা হয়। এরপর কয়েক দফায় মৃত্যুর রহস্য উন্মোচন, নিরাপদ ক্যাম্পাস ও সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোও ঘটনার সুষ্ঠু তদন্তে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এর আগে ৩ আগস্ট বিকেলে সাজিদের ময়নাতদন্তের ভিসেরা রিপোর্ট প্রকাশ করা হয়। এতে সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ক্যাম্পাস শাটডাউনের হুঁশিয়ারি

সাজিদ হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৩:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫