গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক সামছুজ্জামান তুহিনকে নির্মম ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা।
আজ সকাল ১১ টায় শহরের এনএস রোডে কুষ্টিয়া প্রেস ক্লাব ও সাংবাদিক অধিকার পরিষদের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার সাথে যারাই জড়িত থাকুক না কেন সবাইকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্ট্রান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধে সরকারকে কার্যকারি পদক্ষেপ নেওয়ারও দাবী জানান সাংবাদিক নেতারা।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সর্বস্থরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
টপ নিউজ :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
-
কুষ্টিয়া অফিস - আপডেট সময় ০২:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- 37
জনপ্রিয় সংবাদ











