ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে বিথী ৫ দিনের রিমান্ডে

রাজধানীর হাতিরঝিল থানায় করা যুবদল নেতা আরিফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা রিমান্ডের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গত সোমবার কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম।

তবে মামলার মূল নথি না থাকায় আসামিকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন রাখা হয়। আজ শুনানিকালে খাদিজা ইয়াসমিন বিথীকে আদালতে হাজির করা হয়।

জনপ্রিয় সংবাদ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে বিথী ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৩:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫