ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে তদন্ত কমিটি হবে: ডিএমপি কমিশনার

শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। বুধবার (২৭ আগস্ট) রাতে শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসে তিনি এ ঘোষণা দেন।

কমিশনার বক্তব্যের শুরুতেই বিকেলের ঘটনায় উপস্থিত শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন। তবে তার বক্তব্যের সময় শিক্ষার্থীরা একযোগে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

ডিএমপি কমিশনার বলেন, আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্রদের সঙ্গে যে ঘটনা ঘটেছে এর জন্য আমি মহানগর পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আন্দোলনকারীরা আবারও স্লোগান দিতে থাকেন। এসময় তিনি ঘোষণা দেন যে, বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এরপর কমিশনার আর বেশিক্ষণ সেখানে অবস্থান না করে পুলিশের অন্য কর্মকর্তাদের নিয়ে শাহবাগ থানায় প্রবেশ করেন।

প্রসঙ্গত, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া-এই তিন দফা দাবিতে মঙ্গলবার পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।

বুধবার তাদের পূর্বঘোষিত কর্মসূচি হলো ‘লংমার্চ টু ঢাকা’। এর অংশ হিসেবে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক।

বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে রওনা দেন। তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় পেরোনোর চেষ্টা করেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে তদন্ত কমিটি হবে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫