ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

শারীরিক অবস্থার আপডেট জানালেন নাফীস

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • 82

হঠাৎ করে স্ট্রোক করেছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল। উন্নত চিকিৎসার জন্য এখন থাইল্যান্ডে আছেন তিনি। সেখানে থেকে নিজের শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে বিসিবিতে কর্মরত নাফীস। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন তিনি।

আজ রাত ১১টার দিকে তিনি লিখেছেন, ‘আল্লাহর রহমতে এবং আমার সকল প্রিয়জনদের অশেষ সমর্থন, যত্ন এবং দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি…।আলহামদুলিল্লাহ’। তার মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ হওয়াতে দ্রুত চিকিৎসায় সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি।

নাফিসের রোগটি বিরল হিসেবে উল্লেখ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে। সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস নামের এই রোগ লাখে একজনের হয়ে থাকে। এ রোগ হলে মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট হয়ে থাকে। তবে চিকিৎসার মাধ্যমে সুস্থতাও আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আপাতত সে পথেই আছেন নাফীস।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

শারীরিক অবস্থার আপডেট জানালেন নাফীস

আপডেট সময় ১১:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪