ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

লোকসান মাথায় নিয়েই ছুটল ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
  • 94

লোকসান মাথায় নিয়ে আম পরিবহনের জন্য পঞ্চমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকা রুটে চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। সোমবার (১০ জুন) বিকেল ৪টায় চাঁপাইনাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ১ হাজার ২০ কেজি আম নিয়ে ট্রেনটি যাত্রা করে।

পরে সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাগঞ্জ স্টেশনে ৭৮৫ কেজি আম তুলে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। ট্রেনটি পদ্মা সেতু হয়ে রাত সোয়া ২টায় ঢাকায় পৌঁছাবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা তাছমিনা খাতুন, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মো. আসাদুল হক, বিভাগীয় (পাকশী) ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ।

এদিকে, গত চার বছরে ট্রেনটি আয়ের চেয়ে ব্যয় করেছে দ্বিগুণেরও বেশি। পরিসংখ্যান বলছে, গত চার মৌসুমে লোকসানের পরিমাণ প্রায় দুই কোটি টাকা। পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, নিরাপদে স্বল্প সময় ও খরচে আম পরিবহনের লক্ষ্যে লোকসান মাথায় নিয়েই এই ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু হলো।

ট্রেনটিতে ৬টি লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ টন। যাত্রা পথে রহনপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙাসহ মোট ১৫টি স্টেশনে যাত্রাবিরতি দেবে ট্রেনটি। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে ভাড়া লাগবে ১ টাকা ৪৭ পয়সা, রাজশাহী থেকে ১ টাকা ৪৩ পয়সা, পোড়াদহ থেকে ১ টাকা ১৯ পয়সা, রাজবাড়ী থেকে ১ টাকা ৭ পয়সা, ফরিদপুর থেকে ১ টাকা ১ পয়সা এবং ভাঙ্গা থেকে ৯৮ পয়সা।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

লোকসান মাথায় নিয়েই ছুটল ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

আপডেট সময় ১১:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪