ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
জুলাই শহিদ

রায়েরবাজার গণকবর থেকে অজ্ঞাত মরদেহ তোলার কার্যক্রম স্থগিত

রায়েরবাজার গণকবরে জুলাই-আগস্টে নিহত দাফন করা অজ্ঞাতনামা মরদেহ তোলা ও ডিএনএ প্রোফাইল সংরক্ষণের কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষ সময় ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

এর আগে জানানো হয়েছে, রায়েরবাজার গণকবরে দাফন করা অজ্ঞাতনামা মরদেহ সোমবার (৪ আগস্ট) বিকেলে উত্তোলন করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে জুলাই ও আগস্ট মাসে দাফন করা সব মরদেহ তুলে ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করা হবে। বিকেল ৩টায় এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

গত ২ আগস্ট রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত ১১৪ জন জুলাই শহিদের গণকবর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মো. জাহাঙ্গীর আলম বলেন, এই কবরস্থানে ১১৪ জনের গণকবর রয়েছে, যাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগে নিহতদের পরিবারের লোকজন রাজি না থাকলেও এখন তারা শনাক্তে রাজি হয়েছেন। এজন্য আমরা মরদেহের ডিএনএ শনাক্তের প্রক্রিয়া শুরু করেছি। এরপর পরিবার চাইলে মরদেহ এই কবরস্থানে রাখতে পারবে, আবার অন্যত্রও সরিয়ে নিতে পারবে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

জুলাই শহিদ

রায়েরবাজার গণকবর থেকে অজ্ঞাত মরদেহ তোলার কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৪:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫