ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে যুবলীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা

যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে বাড়ির পাশেই গলা কেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। তবে তার পদ পদবি নিশ্চিত হওয়া যায়নি।

এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

যশোরে যুবলীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা

আপডেট সময় ০২:০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫