ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মস্তিষ্কের টিউমার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা 

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • 108

মস্তিষ্কের টিউমার শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর একটি প্রোগ্রাম বা টুল তৈরি করেছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ডিপ্লয়। তাঁদের দাবি, প্রোগ্রামটি দ্রুত ও নিখুঁতভাবে মস্তিষ্কের টিউমারের ধরন শনাক্ত করতে পারে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) গবেষকদের করা এই গবেষণাসংক্রান্ত নিবন্ধ গত শুক্রবার প্রকাশিত হয়েছে। এতে গবেষকেরা দেখিয়েছেন, তাঁদের তৈরি ডিপ লার্নিং মডেল বা ডিপ্লয় মস্তিষ্কের টিউমারকে ১০টি প্রধান উপধরনে সঠিকভাবে শ্রেণিবদ্ধ করতে পারে। এই এআই টুল টিউমারের শ্রেণিবিন্যাস করতে মস্তিষ্কের টিস্যু বা কোষে মাইক্রোস্কোপিক ছবি বিশ্লেষণ করে থাকে। 

এএনইউর বায়োলজিক্যাল ডেটা সায়েন্স ইনস্টিটিউটের ডিপ্লয় প্রকল্পের সহপ্রধান ড্যান-থাই হোয়াং বলেন, বর্তমানে মস্তিষ্কের টিউমারের শ্রেণিবিন্যাস ও শনাক্ত করার সর্বোচ্চ মান হিসেবে ডিএনএ মেথিয়ালেশন নামের একটি পদ্ধতিকে ধরা হয়। এ ক্ষেত্রে টিউমারের ধরন বুঝতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। আবার এটি অনেক সময় নিকটস্থ কোথাও পাওয়া যায় না। এর তুলনায় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই প্রোগ্রাম কয়েক ঘণ্টার মধ্যেই টিউমারের ধরন শনাক্ত করতে সক্ষম হবে। 

হোয়াং দাবি করেছেন, ডিপ্লয় এআই টুলটি ৯৫ শতাংশ ক্ষেত্রে নির্ভুল ফল দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ৪ হাজার রোগীর তথ্য দিয়ে এই প্রোগ্রামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মস্তিষ্কের টিউমার শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা 

আপডেট সময় ১১:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪