ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ব্রিজের নিচ থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী চাঁদপুর ব্রিজের নিচ থেকে মো. আসলাম প্রামাণিক (৪৫) নামে এক ইজিবাইকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) সকাল ৭ টায় উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত চন্দনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত আসলাম প্রামাণিক জেলার পাংশা উপজেলার চর-লক্ষিপুর গ্রামের পিয়ার আলী পেনু প্রামাণিকের ছেলে। সে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের চাচাতো ভাই মো. সিদ্দিক প্রামাণিক লাশের পরিচয় শনাক্ত করে জানান আসলাম প্রামাণিক (নিহত) গতকাল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেড় হয়ে আর বাড়ি ফিরে যায়নি। সে মাঝে মাঝেই ইজিবাইক নিয়ে বেড় হয়ে রাতে বাড়ি ফিরতো না। তবে আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে এসে দেখি আসলামের লাশ।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, আমরা ধারণা করছি গভীর রাতে ইজিবাইক টি ছিনতাই করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা চালক আসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে চাঁদপুর ব্রিজ থেকে নদীতে ফেলে পালিয়ে যায়।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ব্রিজের নিচ থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

আপডেট সময় ১২:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫