ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে ফেরা হলো না ডিআইইউ শিক্ষার্থী তামান্নার

হাসিমুখে ফিরে আসার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে, সহপাঠীদের মাঝে। কিন্তু নির্মম সড়ক দুর্ঘটনায় সব স্বপ্ন থেমে গেল মাঝপথেই। ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে ঢাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থী তামান্না আক্তার (২৪)।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের নূরজাহানপুর এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। তামান্না ছিলেন ডিআইইউর অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালী জেলায়।

স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে বিকল হয়ে থাকা একটি আমবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুবোঝাই আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হন। নিহতদের মধ্যে তামান্নার পরিচয় শনাক্ত করে পুলিশ।

তামান্নার এক সহপাঠী বলেন, দুদিন আগেও ওর সঙ্গে কথা হয়েছিল। হাসিখুশি মেয়ে ছিল। আমাদের ব্যাচ থেকে হঠাৎ একজনকে হারিয়ে আমরা বাকরুদ্ধ।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ বলেন, আমরা গভীরভাবে শোকাহত। তামান্নার অকাল মৃত্যু আমাদের সবার জন্য বড় বেদনার। বিশ্ববিদ্যালয় খুললে তার স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয়ে ফেরা হলো না ডিআইইউ শিক্ষার্থী তামান্নার

আপডেট সময় ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫