ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বিক্ষোভের ডাক শিবিরের

গোপালগঞ্জে জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যাগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম এ তথ্য জানান।

তিনি জানান, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। দল-মত নির্বিশেষে আপনারা সকলে আমন্ত্রিত।

এদিকে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা করা ‘ব্লকেড’ সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১৬ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে। -নাহিদ’। এর আগে বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

সেই পোস্টে লেখা হয়, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।’

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বিক্ষোভের ডাক শিবিরের

আপডেট সময় ০৭:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫