ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ফরিদা পারভীনের প্রতি সংস্কৃতি সচিবের শ্রদ্ধা নিবেদন

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান।

রবিবার সকালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে মন্ত্রণালয়ের সচিব শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, লালন সঙ্গীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তার কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তার শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে। শিল্পীর স্মৃতি রক্ষার্থে মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ কুষ্টিয়ায় নেয়া হবে।

গতকাল শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফরিদা পারভীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ফরিদা পারভীনের প্রতি সংস্কৃতি সচিবের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০২:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫