ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় আগামী রোববার

কয়েক দফা পিছিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশের কথা থাকলেও আবারও পেছাল ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ সকাল ১০টা অথবা বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে আগামী রোববার (১২ জুলাই) এই ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (সাধারণ প্রশাসন) মো. আব্দুর রেজ্জাক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফল প্রকাশের জন্য সব ধরনের কারিগরি প্রস্তুতি নেওয়া হলেও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া বাকি থাকায় আজ তা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে মূল কাজটি করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি)। সফটওয়্যার ও কারিগরি দল বুধবার রাত ১২টা পর্যন্ত কাজ করে ফল প্রক্রিয়াকরণের কাজ চূড়ান্ত করেছে। তবে আজ আর ফল প্রকাশ করা হচ্ছে না। মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়ের ওপর ভিত্তি করেই পরবর্তীতে পোর্টালটি উন্মুক্ত করা হবে। আর সেই সময় হতে পারে আগামী রোববার (১২ জুলাই)।

যেভাবে জানা যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল-

ফল প্রকাশের পর পরই তা অনলাইনে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক) থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে সহজেই ফল জানা যাবে।

মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে —

DPE <স্পেস> রোল নম্বর এবং তা পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

(উদাহরণ: শিক্ষার্থীর রোল নম্বর যদি ১২৩৪৫৬ হয়, তবে লিখতে হবে— DPE 123456 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফল চলে আসবে।)

এছাড়া মোবাইল এসএমএস ছাড়াও ঘরে বসে কম্পিউটারে বা স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এর জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল আইপেমিস ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করতে হবে।

সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, নিজ জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে ইনপুট দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মার্কশিটসহ ফল চলে আসবে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় আগামী রোববার

আপডেট সময় ১০:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬