ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি, লেখক, গবেষক ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।

দীর্ঘদিন ধরে বার্ধকব্যজনিত নানা জটিলতায় আক্রান্ত বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার সকালে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ১০টা ৫ মিনিটে তিনি মারা যান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা বদরুদ্দীন উমর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন তিনি।

এক সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বদরুদ্দীন উমর। ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই

আপডেট সময় ০৪:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫