ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর নিখোঁজ স্ত্রীর বস্তাবন্দি লাশ মিলল সেপটিক ট্যাংকে

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর দক্ষিণগ্রাম এলাকায় নিখোঁজের পাঁচ দিন পর টয়লেটের সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় ফেরদৌসি বেগম নয়ন (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) সকালে স্থানীয়রা টয়লেটের সেপটিক ট্যাংকে বস্তাবন্দি লাশের সন্ধান পেয়ে বুড়িচং থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের সৌদি প্রবাসী শামসুল হক আলমের স্ত্রী ফেরদৌসি বেগম নয়ন গত ২৭ জুন সকাল ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন। এর পর থেকে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে খুঁজে বেড়ালেও কোনো সন্ধান মেলেনি। পরে বুড়িচং থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এর পাঁচ দিন পর তার লাশ সেপটিক ট্যাংকে বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের ছেলে ইকরামুলসহ স্থানীয়রা অভিযোগ করেন, ফেরদৌসি বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের সূত্র ধরেই এ হত্যাকাণ্ড হতে পারে বলে তাদের ধারণা।

ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, দক্ষিণগ্রাম থেকে ফেরদৌসি বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

প্রবাসীর নিখোঁজ স্ত্রীর বস্তাবন্দি লাশ মিলল সেপটিক ট্যাংকে

আপডেট সময় ০৪:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫