ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রধান উপদেষ্টা নির্বাচন চান না : দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “সারাদেশের মানুষ নির্বাচন চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস নিজেই নির্বাচন চান না।”

শনিবার (৩১ মে) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “তারেক রহমান ডিসেম্বর মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যদি ওই সময়ের মধ্যে নির্বাচন না হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ও শেখ হাসিনার সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।”

দুলু আরও বলেন, “যদি কিছু ছোটখাটো দলের কথা শুনে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়, তাহলে আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে। করিডোর বা বন্দর দেওয়ার দায়িত্ব আপনাদের নয়, এগুলো নির্বাচিত সরকারের কাজ।”

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ আরও অনেকে।

জনপ্রিয় সংবাদ

‘প্রধান উপদেষ্টা নির্বাচন চান না : দুলু

আপডেট সময় ০১:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫