ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

প্রতিশোধ নিতেই জাসদ কর্মীকে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, আটক-৩

কুষ্টিয়ার মিরপুরে দেড় বছর পূর্বে জাসদ কর্মীর হামলায় আহত ছাত্রদল নেতার প্রতিশোধের হামলায় জমির উদ্দিন (৪৫) নামের ওই জাসদ কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে।

হামলাকারী উপজেলার আমলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি অনিক (২২)সহ ৩জনকে হত্যাকান্ডে জড়িত সন্দেহে র‌্যাব-১২ আটক করে মিরপুর থানায় হস্তান্তর করেছে। দুপুর ২টা ৩৬ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ।

সোমবার (৩০ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামে এই হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় নিহত জমির উদ্দিন স্থানীয় মিটন গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দেড় বছর পূর্বে জাসদ-আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ফুটবল খেলার মাঠে সূত্রপাত হওয়া দ্বন্দের জেরে নিহত জাসদ নেতা জমির উদ্দিন ছাত্রদল নেতা অনিককে স্থানীয় একটি চা দোকানে প্রকাশ্যে মারধর করে হাত ভেঙ্গে দেয়াসহ গুরুতর আহত করেন। সেই দ্বন্দের জেরে প্রতিশোধ নিতেই সদ্য গঠিত আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক তার সংগীয়দের নিয়ে গতকাল সোমবার বিকেলে প্রকাশ্যে হাতুরি ও দেশীয় অস্ত্র-শস্ত্রসহ জমির উদ্দিনের উপর হামলা করে বেদম হাতুরি পিটুনিসহ মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় জমির উদ্দিন অচেতন হয়ে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন অচেতন জমির উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আহত জমির উদ্দিনকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।

আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন বলেন, ‘ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক কি কারণে জমিরকে মেরেছে সেটা অনিকই ভালো বলতে পারবে। এর সাথে সাংগঠনিক কোন দোষারোপের কিছু থাকতে পারে না। এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। এমুহুর্তে এর বেশি কিছু বলতে পারছি না’।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর ঘটনায় বাড়িঘরে হামলা ভাংচুরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একই সাথে প্রকাশ্যে জনসম্মুখে সংঘটিত হত্যাকান্ডে জড়িত সন্দেহে অনিক(২২), নাইম খান(২৪) ও নাঈম আহমেদ(২৫) নামের ৩জনকে আটক করা হয়েছে। সেখানে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে আছে ও বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ (মঙ্গলবার) দুপুরে নিহতের মরদেহ দাফন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

প্রতিশোধ নিতেই জাসদ কর্মীকে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, আটক-৩

আপডেট সময় ০৪:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫