ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

পাবনায় লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুতির সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে সরাদেশের ট্রেন চলাচল শুরু হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।‎

ট্রেন যাত্রীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে যায়। এরপর ভাঙ্গুড়া থানা-পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা দেয়।

পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার জানান, ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

পাবনায় লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

আপডেট সময় ০৩:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫