ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে এআইর অপব্যবহার রোধে কাজ করছে কমিশন: সিইসি

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এআইর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এআইর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআইর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

তিনি বলেন, এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। এর মাধ্যমে এ বিষয়ে ভালো সমাধান আসতে পারে।

সিইসি বলেন, নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এ ছাড়া দুর্গম এলাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে।

কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে এআইর অপব্যবহার রোধে কাজ করছে কমিশন: সিইসি

আপডেট সময় ০১:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫