ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

নিখোঁজের ১০ দিন পর কাস্টমস হাউস নিরাপত্তাকর্মীর খণ্ডিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর উদ্ধার করা হয়েছে আবু রায়হান তালুকদার (৪০) নামে এক যুবকের খন্ডিত মরদেহ।

রবিবার (২ জুলাই) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উত্তরপাড়া গ্রামে দীর্ঘদিনের পরিত্যক্ত একটি পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগভর্তি খণ্ডিত মরদেহটি উদ্বার করে পুলিশ।

নিহত আবু রায়হান ওই গ্রামের মৃত আবু বকর সিদ্দিক তালুকদারের ছেলে। তিনি বাংলাদেশ কাস্টমস হাউস কমলাপুর রেলওয়ে স্টেশনে নিরাপত্তা শাখার সিপাহী হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, গত ২৩ জুলাই রাতে আবু রায়হান নিজ বাড়িতে আসেন। রাতে বাড়ির কেয়ারটেকার রাজুকে সঙ্গে নিয়ে নিজ ঘরেই ছিলেন। পরদিন শুক্রবার কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে রাজুকে সঙ্গে করে বাড়ি থেকে বের হন। তবে এরপর তিনি আর কর্মস্থলে পৌঁছাননি। দুই দিন পর সোমবার আবু রায়হানের এক সহকর্মী রায়হানের চাচাতো বোন নাজমুন্নাহার বিউটিকে মোবাইল ফোনে জানান, আবু রায়হান অফিসে যাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি। পরে ২৭ জুলাই রাতে আবু রায়হানের বড় ভাই নূরুল ইসলাম ফুলবাড়িয়া থানায় ছোট ভাইয়ের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির তদন্তে পুলিশ জানতে পারে, কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

এদিকে রবিবার দুপুরে বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে ট্রাভেল ব্যাগ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই পুকুর থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তাভর্তি মরদেহের ১৫ খণ্ড উদ্ধার করে। পরে মরদেহটি রায়হানের বলে শনাক্ত করেন স্বজনরা।

সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শুভ্র সাহা জানান, ঘটনার পর থেকে রাকিব রায়হানের বাড়ির কেয়ারটেকার পলাতক। তার সাথে অজ্ঞাত আরও ৩-৪ জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে আমি জেলার বাইরে অভিযানে আছি। থানা থেকে আমাকে জানানো হয়েছে, যে রাকিব রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, মরদেহ টুকরা টুকরা করে তার ব্যবহৃত তিন ট্রাভেল ব্যাগ ও একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়া হয়। রোববার দুপুরের দিকে স্থানীয় পুকুরে বস্তা দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

নিখোঁজের ১০ দিন পর কাস্টমস হাউস নিরাপত্তাকর্মীর খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:৪৯:২১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬