ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘণ্টা পর উদ্ধার, নারী আটক

নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ১২ ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এদিন দুপুর ২টার দিকে নরসিংদী শহরের ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে নবজাতক চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় ফাতেমা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। ফাতেমা বেগমের বাড়ি রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের রাজাবাড়ি এলাকায়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রাতে রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক দিন বয়সী নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে তাঁর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার শরীফ মিয়া ও মিথিলা দম্পতির সন্তান। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার বিকেলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়। রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘণ্টা পর উদ্ধার, নারী আটক

আপডেট সময় ০৫:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫