ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে বিএনপি নেতার নির্দেশে এএসপির ওপর হামলা, গ্রেপ্তার ৭

শহরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা ঘটেছে, অভিযোগ উঠেছে বিএনপির সহ-সভাপতি ও পৌর ইজারাদার আলমগীর হোসাইনের নির্দেশে।

এই তথ্য নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ফজলুল রশিদ (৪০), মো. সোহাগ মিয়া (৩৫), তানভীর মিয়া (২২), শফিকুল ইসলাম (৪৪), শান্ত মিয়া (২৩), কুদরত হাসান (২৩) এবং মো. রকিব খাঁ (৩০)। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফজলুল রশিদের বিরুদ্ধে একাধিক মামলা ও হত্যার অভিযোগ রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার সকালে আনোয়ার হোসেন শামীম নরসিংদী পৌর এলাকার আরশীনগরে চাঁদা আদায়ের অভিযোগে অভিযানে যান। অভিযানের সময় দুইজন চাঁদাবাজকে আটক করা হয়।

এ সময় হামলাকারীদের আঘাতে তিনি গুরুতর আহত হন। সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল এবং পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

হামলার ঘটনায় দায়ের করা মামলায় শহর বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসাইনকে হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় আরও পাঁচজনের নাম এবং অজ্ঞাতনামা ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে।

নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল বলেন, “পুলিশ কর্মকর্তার ওপর হামলা ন্যাক্কারজনক।

এটি দলের ভাবমূর্তির ক্ষতি করেছে। ইতোমধ্যে আলমগীর হোসাইনকে লিখিতভাবে জবাব চাওয়া হয়েছে এবং সঠিক তদন্তের পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ সাইয়াদুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতরা আলমগীর হোসাইনের অনুসারী। হামলাকারীদের ছাড় দেওয়া হবে না এবং পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।”

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

নরসিংদীতে বিএনপি নেতার নির্দেশে এএসপির ওপর হামলা, গ্রেপ্তার ৭

আপডেট সময় ০৩:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫