নরসিংদীর আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধহয়ে ইদন মিয়া (৬২) নামের এক ব্যক্তিনিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্টের পর সংঘর্ষের আশঙ্কায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রায় এক বছর পর বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগের কর্মীরা পুনরায় গ্রামে প্রবেশের চেষ্টা করলে বিএনপি সমর্থকরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (এসআই) নাসিম মিয়া বলেন, ‘এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন।’
ডেস্ক রিপোর্ট 










