ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কুষ্টিয়ায় দুদকের অভিযান

নদী খননে ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাৎ

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক সমন্বিত জেলা কার্য্যালয়। এসময় দুদক চলমান কুষ্টিয়ার গড়াই নদ খনন কাজের ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় দুদকের ৫ সদস্যের টিম অভিযান শুরু করে বেলা ৩ টায় শেষ করে।

এসময় জেলা দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাত করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা নিরীক্ষা করে অমিল পাওয়া গেছে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠান মন্ডল ফিলিং স্টেশনের যোগসাজসে তারা তেলের টাকা আত্মসাৎ করেন।

নীল কমল পাল আরো বলেন, সকল বিষয়ের আলামত সংগ্রহ করে এবং তা আরো খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রনালয় ব্যবস্থা গ্রহণ করবে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

কুষ্টিয়ায় দুদকের অভিযান

নদী খননে ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাৎ

আপডেট সময় ০৩:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫