ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন অর্থবছরে প্রথমদিনেই মোংলা বন্দরে ভিড়ল ৪ বাণিজ্যিক জাহাজ

সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে। বন্দরের এ সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১লা জুলাই বন্দরের ৫নং জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ Kota restu (gearless), ৬ নং জেটিতে চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ M T. HaiHong, ৭ নং জেটিতে রুপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ M.V. History Eduard এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রীড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ M.V. D S Prosperity এ ৪ টি বিদেশী বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।

এছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি সহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশী জাহাজ অবস্থান করছে। এ সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রীড অব কোম্পানি ও রুপপুর প্রজেক্টের মেশিনারিজ পণ্য, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল ইত্যাদি পন্য রয়েছে বলে জানান মোংলা বন্দর কতৃপক্ষের উপ পরিচালক মাকরুজ্জামান।

জনপ্রিয় সংবাদ

নতুন অর্থবছরে প্রথমদিনেই মোংলা বন্দরে ভিড়ল ৪ বাণিজ্যিক জাহাজ

আপডেট সময় ০২:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫