ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ইউজিসি শিক্ষার্থীদের হুঁশিয়ারি

দাবি না মানলে রবিবার থেকে ‘পুরো ঢাকা’ ব্লকেড

কয়েক শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি নিয়ে সকাল থেকেই রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। মাঝে পুলিশের লাঠিচার্জে ফাঁকা হলেও ১০ মিনিট পর শিক্ষার্থীরা ফের সড়কে অবস্থান নেন। এতে কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (২১ জুন) বেলা সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানান, তাঁদের পাঁচ দফা দাবি মেনে না নিলে নতুনবাজার সড়কে অবরোধ চলবে। পাশাপাশি দাবি না মানা হলে রোববার থেকে পুরো ঢাকায় ব্লকেড কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

শিক্ষার্থীদের পাঁচ দাবি—
ক. অন্যায়ভাবে সকল বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
খ. বহিষ্কার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকল ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে।
গ. বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম-অসুবিধা ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রিফর্ম দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে।
ঘ. বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করতে হবে।
ঙ. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিল করতে হবে।

এর আগে, আজ শনিবার সকাল ৮টা থেকে নতুনবাজার মোড়ে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

ইউজিসি শিক্ষার্থীদের হুঁশিয়ারি

দাবি না মানলে রবিবার থেকে ‘পুরো ঢাকা’ ব্লকেড

আপডেট সময় ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫