ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
রাস্তায় নেই অবরোধকারীরা

ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যান চলাচল স্বাভাবিক

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে। ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিবেচনার দাবিতে ভাঙ্গায় তিন দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিনে সকাল ১০টা পর্যন্ত সড়কে অবরোধ দেখা যায়নি। এতে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের সব ধরনের যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতাসহ টহল জোরদার করা হয়েছে। তবে দুই মহাসড়কে যানবাহন করলেও স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহন কম। বাজারেও দোকানপাট পুরোপুরি খোলেনি।

বাসিন্দারা জানান, গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় অনেকে রাতে নিজ বাড়িতে থাকছেন না। তাঁরা নিরাপত্তার জন্য আশপাশের বাড়িতে অবস্থান করছেন।

অবশ্য, শনিবার (১৩ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত আন্দোলনকারীরা টানা তিন দিনের অবরোধের ঘোষণা দিয়েছিলেন। গতকাল সোমবার আন্দোলন সহিংস রূপ নেয়। আন্দোলনকারীরা উপজেলা পরিষদ হল রুম, ইউএনও-নির্বাচন কার্যালয়, অফিসার্স ক্লাব ও লোকাল ও হাইওয়ে থানাকে ঘেরাও করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। রোববার সকাল থেকে সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথে অবরোধও করেছিল তারা।

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে।

এরপর থেকে ভাঙ্গা এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা। গত রোববার থেকে তারা তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি শুরু করেন। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকছে এবং সড়কে টহল জোরদার করা হয়েছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

রাস্তায় নেই অবরোধকারীরা

ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫