ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত, হতে পারে আজও

ঢাকা ও এর আশপাশ এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর ধারাবাহিকতায় রাজধানীর আকাশ আগামী ছয় ঘণ্টা আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকালে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এ সময়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, আজ ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, প্রায় সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্ক বার্তায় বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত, হতে পারে আজও

আপডেট সময় ০২:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫