ঢাকা ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় জাবি শিক্ষার্থী ফারহানা নিহত

মেহেরপুরে ট্রাকচাপায় ফারহানা ওয়াহেদা (ইংরেজি বিভাগ, ৫০তম ব্যাচ) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানার বাড়ি মেহেরপুর শহরের পেয়াদাপাড়ায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে ফারহানা তার স্বামী রাইহানুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে শহরের পেয়াদাপাড়া থেকে শ্বশুরবাড়ি রামদাসপুরের উদ্দেশ্যে রওনা হন।

ফতেপুর ইটভাটার কাছে পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটের স্তূপে পড়ে যায়।

এতে ফারহানা পড়ে যান ট্রাকের চাকার নিচে এবং ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী রাইহানুল আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম বলেন, ঘটনাস্থল থেকে লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে।

পরিবার ময়নাতদন্তে রাজি নয়, লিখিত আবেদন পেলে লাশ হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

ট্রাকচাপায় জাবি শিক্ষার্থী ফারহানা নিহত

আপডেট সময় ০২:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫