ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মারা গেছে

টেকনাফের হোয়াইক্যংয়ে মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফা সুলতানা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে সে মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মাহফুজুর রহমান।

এর আগে গত ১১ জানুয়ারি সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। এদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে গুলি রয়ে গেছে। মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।

পরে ১৩ জানুয়ারি শিশু হুজাইফাকেঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয় । এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা আগের মতো। গুলিটি এখনো মস্তিষ্কের ভেতরেই রয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মারা গেছে

আপডেট সময় ১২:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬