জুলাই গণঅভ্যুথানের সাংবাদিকদের ভুমিকা শীর্ষক সেমিনার ও জুলাই গণঅভ্যুথানে নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে পেশাদারী মনোভাব নিয়ে সাংবাদিকতা করাই আহত সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।
আজ সোমবার দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ তৌফিক হোসেনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুথানে আহত ৬জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা দেয়া হয়।
টপ নিউজ :
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে
জুলাই গণঅভ্যুথানের সাংবাদিকদের ভুমিকা শীর্ষক সেমিনার ও আহত সাংবাদিকদের সংবর্ধনা
-
কুষ্টিয়া অফিস - আপডেট সময় ০৫:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- 115
জনপ্রিয় সংবাদ











