ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
কুষ্টিয়া ২ আসন

জমে উঠেছে প্রচার প্রচারণা, ইনুর সাথে স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

কুষ্টিয়ার হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। কাপড়ের হাট পোড়াদহে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। বুধবার বেলা ১২টায় নিজের ট্রাক মার্কার পক্ষে নেতাকর্মীরা স্লোগান দেন, লিফলেট হাতে দিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোট প্রার্থনা করেছেন তিনি। এসময় তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা এই আসনে মোট ৭ জন প্রার্থী হয়েছেন। হাসানুল হক ইনুর মহাজোটের প্রার্থী হিসেবে এবারও নোকা নিয়ে ভোট করছেন। তিনি আজ বুধবার বিকেল ৫টার দিকে ভেড়ামারার জুনিয়াদহ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ইনুর সাথে স্বতন্ত্র প্রার্থী কামারুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়া ২ আসন

জমে উঠেছে প্রচার প্রচারণা, ইনুর সাথে স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আপডেট সময় ০৪:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩