ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

চার্জে দেওয়া অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে আয়েশা খাতুন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

চার্জে দেওয়া অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

আপডেট সময় ০২:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫